জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

মতলবে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে

মতলবে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে


মতলব( চাঁদপুর )সংবাদদাতা 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত দেলোয়ার শিকদার ওরফে দেলু শিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটির পরিবার ঘটনার সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

​গত ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদার কান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটির দাদা আলমাছ তাকে নিয়ে অভিযুক্ত দেলু শিকদারের বাড়িতে যান। সেখানে মোবাইল ফোনে কার্টুন দেখার একপর্যায়ে শিশুটিকে রেখে আলমাছ চলে যান। অভিযোগ রয়েছে, এই সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটির ওপর যৌন নির্যাতন চালান। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরা হয়।

​দীর্ঘ সময় মেয়েকে দেখতে না পেয়ে শিশুর মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দেলু শিকদারের বাড়ি থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় উদ্ধার করা হয় এবং শিশুটি তার মাকে নির্যাতনের কথা খুলে বলে।

​ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, মেয়ের শারীরিক অবস্থার অবনতি ও কান্নাকাটি দেখলে তিনি বিষয়টি নিয়ে অভিযুক্তের পরিবারের কাছে যান। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টো হুমকি দেয়। পরবর্তীতে চিকিৎসার কথা বলে ৫ হাজার টাকা দেওয়া হলেও তা অপ্রতুল ছিল বলে দাবি করেন তিনি।

​এদিকে, গত রোববার (২ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্তকে থানায় নেওয়ার সময় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয়।

​এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, "এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।"

​বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বার্তা প্রেরক -দেওয়ান মুরাদুজ্জামান 

মতলব চাঁদপুর সংবাদদাতা 

০১৬১৭২২২৬৬৬

▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান