জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

"মতলবে ৩২ বছরের আক্ষেপ ঘুচাতে সাদুল্লাপুর গ্রামবাসীর সমর্থন পেলেন হাসেম প্রধান"

"মতলবে ৩২ বছরের আক্ষেপ ঘুচাতে সাদুল্লাপুর গ্রামবাসীর সমর্থন পেলেন হাসেম প্রধান"

​মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

​চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাসেম প্রধানের প্রতি একাত্মতা প্রকাশ করে সমর্থন জানিয়েছেন নিজ গ্রামের সর্বস্তরের জনগণ। দীর্ঘ ৩২ বছর ধরে সাদুল্লাপুর গ্রাম থেকে কেউ চেয়ারম্যান নির্বাচিত না হওয়ায় এবার হাসেম প্রধানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গ্রামবাসী।

​শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে সাদুল্লাপুর গ্রামের ঈদগাহ মাঠে গ্রামবাসীর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ সমর্থন ঘোষণা করা হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাসেম প্রধান বলেন, "প্রিয় সাদুল্লাপুর গ্রামবাসী, দীর্ঘ ৩২ বছর ধরে আমরা চেয়ারম্যান পদ থেকে বঞ্চিত। আজ আপনারা যেভাবে আমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, তাতে আমি চিরকৃতজ্ঞ। জীবনের শেষ সময় পর্যন্ত গ্রামবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। আপনারা যেভাবে আজ আমার পাশে দাঁড়িয়েছেন, শেষ সময় পর্যন্ত এভাবে পাশে থাকলে ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবে।"

​সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কবির। অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন পরিচালনা করেন মিজানুর রহমান মাস্টার ও সুমন প্রধান।

​গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাজল ইসলাম প্রধান, আওয়াল প্রধান, মাহবুব আলম হেলাল, কাদির প্রধান, করিম মোল্লা, আলাউদ্দিন আল আজাদ , বলেছেন আবুল হোসেন সফিক ডালি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​এ সময় আরও উপস্থিত ছিলেন আশোক আলী বকাউল, বাবুল প্রধান, শহীদ মোল্লা, মোসলেম প্রধান, মানিক ফকির, ফারুক প্রধান (এসআই), ফারুক মাস্টার, কালাম প্রধান, রাজ্জাক ভূঁইয়া, কামরুল মোল্লা, আলামিন ভূঁইয়া, রোমান প্রধান, রেজাউল মাস্টার, রঘুনাথ চন্দ্র ও শ্যামল চন্দ্রসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

​মতবিনিময় সভায় বক্তারা সাদুল্লাপুর গ্রামের উন্নয়ন, জনকল্যাণ ও নেতৃত্বের ক্ষেত্রে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান