জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হলো ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন নির্বাচিত

বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হলো ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন নির্বাচিত
ঠাকুরগাঁও সংবাদদাতা                                                                                                                       ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে চূড়ান্ত ফলাফল অনুযায়ী বেসরকারীভাবে সংসদ নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানেরশীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট (এর মধ্যে পোষ্টাল ভোট ১২৮টি)। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতের দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। (এর মধ্যে পোস্টাল ভোট ৬০ টি)। দাঁড়িপাল্লা ও ধানের শীষের মধ্যে ভোটের ব্যবধান ১লাখ ৩১ হাজার ৪০৪ ভোট।
 বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপনির্বাচনের চূড়ান্ত ফরাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। এছাড়াও ঘোষিত ফলাফলে ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। খেলাফত আন্দোলনের আবদুল আলীম বটগাছ প্রতীকে পেয়েছেন ৮শ ৩৬ ভোট। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৫০ ভোট। বাতিল করা হয়েছে ৫ হাজার ৩২৫ টি ভোট। নির্বাচনে ১৮৫ টি কেন্দ্রের সবগুলোর প্রাপ্ত ফলাফলে দেখা গেছে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩৩০ টি। যা সর্বমোট ভোটের ৬৪ দশমিক ৮১ শতাংশ।
মির্জা ফয়সল এমেপি নির্বাচিত হওয়ার ফল ঘোষনার সাথে সাথেই ঠাকুরগাঁও শহরের আন্দে মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় একে অপরকে মিষ্টি খাওয়ান তারা।

▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান