জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

ইবির প্রেক্ষাপটে 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইবির প্রেক্ষাপটে 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাকীফ বিন আলম, ইবি: 
বর্তমান শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েটদের দক্ষ ও যোগ্য করে তুলতে কর্মমুখী শিক্ষার গুরুত্ব এবং বিশ্ববিদ্যালয়-শিল্পপ্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতার ওপর জোর দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কনফারেন্স রুমে ‘Industry-Academia Collaboration: Islamic University Bangladesh Perspective’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বের হলেও তারা শ্রমবাজারে কোথায় কীভাবে যুক্ত হচ্ছেন, তার পর্যাপ্ত তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নেই। এ লক্ষ্যেই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও পাবলিক সার্ভিস কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে ইবি শিক্ষার্থীদের কর্মসংস্থানের চিত্র জানতে ডাটাবেজ তৈরির এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “ডাটাবেজ থাকলে আমরা সহজেই পর্যবেক্ষণ করতে পারব প্রতিবছর শিক্ষার্থীদের কর্মসংস্থান বাড়ছে কি না। বিশ্ববিদ্যালয়ের অন্যতম মূল দায়িত্ব হলো দক্ষ জনশক্তি তৈরি করা। তাই শুধু তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বর্তমান কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের বাস্তব ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।”
বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে মেলবন্ধন জোরদারের গুরুত্ব উল্লেখ করে তিনি জানান, বিভিন্ন কর্পোরেট ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের লক্ষ্যে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা, ইন্টার্নশিপ, সরাসরি চাকরির সুযোগ এবং বাস্তব কর্মক্ষেত্রের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারবে। পাশাপাশি বিসিএসসহ সিভিল সার্ভিসে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি 'জব কর্নার' চালু করা হয়েছে বলেও তিনি জানান।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনের পরিচালনায় আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এছাড়া কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান