রেজাউল হাসান
নকলা (শেরপুর) সংবাদদাতা :
২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শেরপুরের নকলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নকলা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জালালপুর জোড়া ব্রিজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তারা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব, শেরপুর জেলা জামায়াতের তরবিয়ত সম্পাদক মাহফুজুর রহমান, নকলা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শরিফুল ইসলাম শরিফ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা শাহ আলম শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন নকলা পৌর জামায়াতের সভাপতি মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত, নকলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমাদ সোহেল, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা হযরত আলী, পৌর সেক্রেটারি জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।