বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পৌর ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো. আবু সাঈদ বেপারী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং যেকোনো সংকটময় মুহূর্তে দেশের যুবসমাজ সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে তিনি সংগঠনের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা জানান।
এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মো. আবু সাঈদ বেপারী এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, "ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত, মাদক ও দুর্নীতিমুক্ত নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।"
এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি পরিচ্ছন্ন সমাজ গঠনে তিনি ওয়ার্ডবাসীসহ সকলের দোয়া, ভালোবাসা ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।