মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহ আলম লস্কর।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততার মাধ্যমে তিনি সবসময় গজরা ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। যুবদলের এই বিশেষ দিনে তিনি দলের মূল আদর্শ, সাংগঠনিক ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে দেশ ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
মো. শাহ আলম লস্কর বিশ্বাস করেন, যুবসমাজের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেই সমাজে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ গড়ে তোলা সম্ভব।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি যুবদলের নেতাকর্মীদের প্রতি শুভকামনা জানান এবং আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।