জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

মতলবে এমপি মোঃ জালাল উদ্দিনের উদ্যোগে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মতলবে এমপি মোঃ জালাল উদ্দিনের উদ্যোগে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বিশেষ প্রতিনিধি: 
চাঁদপুরের মতলব উত্তরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের এক জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জালাল উদ্দীনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্মানী অর্থ প্রদান করা হয়।
​মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জিপিএ-৫ প্রাপ্ত ৭৯ জন কৃতী শিক্ষার্থীর প্রত্যেককে তিন হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. জালাল উদ্দীনের সহধর্মিনী ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "জিপিএ-৫ অর্জনকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনের দেশ গড়ার কারিগর এসব মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধিত করতে পেরে আমরা আনন্দিত। এই কৃতী শিক্ষার্থীরাই মতলবের গর্ব ও ভবিষ্যৎ।"
​মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন এবং ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি।
​অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
​এ সময় মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান