জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

জেলা যুবদল নেতা খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মতলব উত্তরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

জেলা যুবদল নেতা খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মতলব উত্তরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:

চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনুর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২৬ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি কেন্দ্রীয় মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করেন ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন মিয়া।

​দলীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খায়রুল হাসান বেনু। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকায় নিয়ে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

​দোয়া মাহফিলে খায়রুল হাসান বেনুর দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিপাইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সালাউদ্দিন ইসলামাবাদী।

​এ সময় ফতেপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল কুদ্দুস, যুবদল নেতা নূর ইসলাম দেওয়ান, শ্রমিকদল নেতা ইব্রাহিম বেপারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার ছাত্র এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান