জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে কুমারখালীতে ১১ দলের যৌথ বৈঠক

৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে কুমারখালীতে ১১ দলের যৌথ বৈঠক


​কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

আগামী ৩১ অক্টোবরের নির্ধারিত লং মার্চ কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে ১১ দলীয় ঐক্যের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

​গত শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কুমারখালী উপজেলা জামায়াত কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন।

​সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমারখালী উপজেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম বাদশা, সদস্য সচিব আল-আমীন হোসেন আকাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতী খালিদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক ফজলে নুর ডিকো এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সামছুদ্দিন আহমদ। এছাড়া নন্দলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন।

​সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ৩১ অক্টোবর (শনিবার) নির্ধারিত ‘ঢাকা-খুলনা-কুষ্টিয়া’ রুটের লং মার্চ সফল করতে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ে রাজপথের এই আন্দোলনকে সর্বাত্মকভাবে সফল করতে হবে।

বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে আন্দোলনকারীদের ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • ​গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন ও জুলাই গণহত্যার নিরপেক্ষ বিচার।
  • ​বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট দূর করা।
  • ​নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
  • ​দলীয়করণ বন্ধ করা এবং সব ধরনের দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব প্রতিরোধ করা।

​সভা শেষে জোটের নেতৃবৃন্দ ঘোষিত কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে কুমারখালীর সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান