জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের বিরুদ্ধে কৃষকদের মারধরের অভিযোগ

লালমনিরহাটের  বুড়িমারী সীমান্তে বিএসএফের বিরুদ্ধে কৃষকদের মারধরের অভিযোগ

সুমন ইসলাম, লালমনিরহাট

​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করলে সাউন্ড গ্রেনেড ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন বিএসএফ সদস্যরা।

​গত ২৫ অক্টোবর রাতে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭ নম্বর প্রধান পিলারের ৪ নম্বর উপপিলারের কাছে এ ঘটনা ঘটে।

​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, বামনদল সীমান্তের বাংলাদেশ অংশে কৃষকেরা কাজ করছিলেন। এ সময় স্থানীয় একটি নদী পেরিয়ে কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন এবং কৃষকদের সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বিএসএফ সদস্যরা লাঠি দিয়ে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

​পরে স্থানীয় কৃষকেরা লাঠি নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এ সময় বাংলাদেশিদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ত্যাগ করেন বিএসএফ সদস্যরা।

​এ ঘটনার পর বামনদল সীমান্ত এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি।

​রংপুর ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনুল ইসলাম জানান, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আয়োজনের আহ্বান করে বিএসএফের কাছে বার্তা পাঠানো হয়েছে।

▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান