জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

যুবসমাজকে মাঠমুখী করার অঙ্গীকার নিয়ে মতলব স্পোর্টিং ক্লাবের ৬৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

যুবসমাজকে মাঠমুখী করার অঙ্গীকার নিয়ে মতলব স্পোর্টিং ক্লাবের ৬৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

​মতলব (চাঁদপুর) সংবাদদাতা:-চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার অন্যতম সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘স্পোর্টিং ক্লাব’-এর ২০২৬–২০২৭ সেশনের জন্য ৬৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ফয়সাল খন্দকার সভাপতি এবং সালাউদ্দিন প্রধান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

​গত রোববার (২৫ অক্টোবর) বিকেলে ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

​ঘোষিত ৬৩ সদস্যের কমিটিতে গুরুত্বপূর্ণ অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন— সিনিয়র সহ-সভাপতি পদে মেহেদী আহমেদ শান্তন; সহ-সভাপতি পদে দীপু সরকার, মল্লিক বাবু, নবীর হোসেন বাবু, শাহীন প্রধান, কাজী মিরাজ, নুর হোসেন, সোহেল রানা সরকার, নুরজ্জামান সরকার রাজিব, গোলাম সানজারী, মহিউদ্দিন সৌমিক, মো. জুবায়ের হোসেন, তামজিদ আহমেদ, তোফায়েল হোসেন পাটোয়ারী ও ফয়েজ আহমেদ।

​যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ইকরাম হোসেন মুনা, মো. আল হাফিজ হিরণ, ওয়াহেদুজ্জামান রিয়াদ, ইমন খান, আসিফ প্রধান, সিয়াম সরকার, মোবারক হোসেন জাহিদ, ইকবাল হোসেন সাকিব ও বিশ্বর হোসাইন। সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন নুরে আলম জিকো এবং সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আল-আমিন মিিয়াজী, শোয়ের আহমেদ শাহরিয়ার, শাওন প্রধান, জাহিদ ইসলাম, সাকিফুল আলম সাকিব ও নুরে আলম জিকোকে।

​অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে কোষাধ্যক্ষ ইয়াসিন আরাফাত শুভ, ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম শাওন, সহ-ক্রীড়া সম্পাদক আখতার আহমেদ (তামিম), দপ্তর সম্পাদক দীপু আহমেদ মিিয়াজী, সহ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন সিয়াম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো. আনোয়ার মৃধা, সমাজকল্যাণ সম্পাদক জসিম প্রধান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদেক হোসেন বাবু, আইন ও শৃঙ্খলা সম্পাদক নুরে আলম প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক জয়ন্তী ভৌমিক, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রিমা আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোস্তফা আকবর রিসাত, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মুমিন, সাংস্কৃতিক সম্পাদক তানজিলা আক্তার, আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান রিয়ান, সহ-আপ্যায়ন সম্পাদক তামিম মুফা, ক্রীড়া উন্নয়ন সম্পাদক তানভীর জাবেদ এবং সহ-ক্রীড়া উন্নয়ন সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোল্লা সুমন।

​এছাড়া নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এএস পলাশ, সাকিব সরকার, মোল্লা সাব্বির, আরমান, আসিক খান, মুজাহিদুল ইসলাম রাফি, সাব্বির, মোজাহিদুল ইসলাম সকাল, মোহাম্মদ রহমতুল্লাহ রতন ও জিহাদ হোসেনকে।

​নতুন পথচলা প্রসঙ্গে সভাপতি মো. ফয়সাল খন্দকার জানান, তরুণদের খেলাধুলার দিকে ধাবিত করা এবং স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া আসর আয়োজন করে নতুন খেলোয়াড় গড়ে তোলাই হবে ক্লাবের মূল প্রাধান্য। একই সাথে এলাকাভিত্তিক বিভিন্ন সামাজিক ও মানবিক কাজেও নতুন কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।

​সাধারণ সম্পাদক সালাউদ্দিন প্রধান বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্লাবের প্রতিটি সদস্যকে সাথে নিয়ে সুপরিকল্পিতভাবে সুস্থ ধারার ক্রীড়া ও সামাজিক সংস্কৃতি বিনির্মাণে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।

​এদিকে নতুন কমিটি ঘোষিত হওয়ায় ক্লাবের শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় ক্রীড়ামোদী মহল নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন।

▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান