জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

মতলব উত্তরে প্রবীণ বিএনপি নেতা মনির হোসেনকে দেখতে গেলেন জেলা মৎস্যজীবী দল নেতা শহীদুল ইসলাম মোল্লা

মতলব উত্তরে প্রবীণ বিএনপি নেতা মনির হোসেনকে দেখতে গেলেন জেলা মৎস্যজীবী দল নেতা শহীদুল ইসলাম মোল্লা

​মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গোয়াল ভাওর গ্রামের প্রবীণ বিএনপি নেতা মোঃ মনির হোসেন অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। আজ ২৪ অক্টোবর (শনিবার) বিকেলে অসুস্থ এই প্রবীণ নেতার খোঁজখবর নিতে তাঁর গোয়াল ভাওরস্থ বাসভবনে যান চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম মোল্লা।

​পরিদর্শনকালে জেলা মৎস্যজীবী দল নেতা শহীদুল ইসলাম মোল্লা অসুস্থ মনির হোসেনের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিভিন্ন বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি চিকিৎসাধীন নেতার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

​এ সময় নেতাকর্মী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বের দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

​পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান