জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

ফেনীর শহরে আইবিডব্লিউএফ- ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

ফেনীর শহরে আইবিডব্লিউএফ-  ব্যবসায়ী   সমাবেশ অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি, ২৪ অক্টোবর:

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) ফেনী জেলা শাখার উদ্যোগে এক ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সংগঠনের জেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কুমিল্লা অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম।

​সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহরের কেন্দ্রীয় বড় মসজিদ মার্কেটের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হারুন, সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সফল উদ্যোক্তা আতাউর রহমান টিটু, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম মজিজুর রহমান, ছাগলনাইয়া পৌর শাখার সভাপতি জয়নাল আবেদীন, ফেনী চেম্বারের নবনির্বাচিত পরিচালক ইদ্রিছ আলী, শহর সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম এবং জেলা আইবিডব্লিউএফ-এর সহ-সভাপতি কামাল উদ্দিন।

​অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন মাইনুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক হাফেজ দাউদ হোসাইন।

​প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “সৎ ও ন্যায়পরায়ণ ব্যবসায়ীরা পরকালে নবী ও শহীদদের সঙ্গে থাকবেন। সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করাও একটি মহৎ ইবাদত।” তিনি আরও উল্লেখ করেন, আইবিডব্লিউএফ একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন। সততা ও স্বচ্ছতা বজায় রেখে ব্যবসা করেন—এমন যেকোনো ব্যক্তিই এ সংগঠনের সদস্য হতে পারেন। হালাল উপার্জন ও সৎ ব্যবসা সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহর নৈকট্য লাভে সহায়ক ভূমিকা রাখে। তিনি জানান, অনেক সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীও বর্তমানে এ সংগঠনের সদস্য রয়েছেন। বক্তব্যে তিনি উপস্থিত সকল ব্যবসায়ীকে

সংগঠনের আজীবন সদস্য হওয়ার আহ্বান জানান।

​শিল্পের প্রসার এবং নতুন আজীবন সদস্য সংগ্রহের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে ফেনী জেলার বিপুলসংখ্যক বিশিষ্ট ব্যবসায়ী অংশ নেন।

▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান