জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

ওয়ার্ড সদস্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান: গোসিংগা ইউনিয়নে আলোচনায় শামসুদ্দিন

ওয়ার্ড সদস্য  থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান:  গোসিংগা ইউনিয়নে আলোচনায় শামসুদ্দিন

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

​গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন মো. শামসুদ্দিন শিকদার। স্থানীয় সরকার ব্যবস্থায় সুদীর্ঘ অভিজ্ঞতা ও সম্পৃক্ততার কারণেই মূলত তাকে নিয়ে নতুন করে এ চর্চা শুরু হয়েছে।

​তিনি গোসিংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার সাধারণ সদস্য (মেম্বার) হিসেবে নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধি হিসেবে কাজের পাশাপাশি তিনি প্যানেল চেয়ারম্যান এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও পরিষদ পরিচালনার দায়িত্ব সামলেছেন।

​দীর্ঘদিন ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার ফলে নাগরিক সমস্যা চিহ্নিতকরণ, স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং পরিষদের প্রশাসনিক পরিচালনায় তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ।

​জনপ্রতিনিধিত্বের পাশাপাশি মো. শামসুদ্দিন শিকদারের রয়েছে দীর্ঘ রাজনৈতিক পটভূমি। তিনি গাজীপুর জেলা ছাত্রদলের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পরবর্তীতে গোসিংগা ইউনিয়ন যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং গাজীপুর জেলা বিএনপির সদস্য হিসেবেও রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রেখেছেন।

​অভিজ্ঞ রাজনৈতিক ও জনপ্রতিনিধি হিসেবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক গুঞ্জন ও আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে তার ভবিষ্যৎ নির্ভর করবে গোসিংগা ইউনিয়নের ভোটারদের রায়ের ওপর।

▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান