চাঁদপুর জেলা মানব সম্পদ বিভাগের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচনের ইউপি চেয়ারম্যান প্রার্থী এবং পৌরসভা ও নির্বাচন বিভাগের বিভিন্ন পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এবং জেলা সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম প্রধান।
দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় কোট ট্রেইনার সাদেক হোসেন ভূঁইয়া, মো. হারুন আর রশিদ ওসমানী, আবদুল মালেক, রুহুল আমিন খান এবং কামরুজ্জামান সোহেল।