চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার পশ্চিম শিকিরচর গ্রামের শিকদার বাড়িতে মরহুম আ. রশিদ শিকদারের রুহের মাগফিরাত কামনায় মেজবান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী শিকদার বাড়ীতে এ মেজবান অনুষ্ঠিত হয়। মেজবানের পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম আ. রশিদ শিকদার বিএনপি নেতা আবদুল হান্নান লস্করের শ্বশুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ নূরুল হক সরকার, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আব্দুল মান্নান লস্কর, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্কর, চাঁদপুর জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের সুমন, এরশাদ প্রধান, শরিফ হোসেন জিন্দানি ও আরিফ লস্কর।
এছাড়াও উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের বড় ছেলে আব্দুল রহিম বাদশা, মেয়ের ঘরের নাতি ডাক্তার মাসুদ রানা রাজিব, বাদল শিকদার, তপন শিকদার, নূরে আলম শিকদার রিফাত শিকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংক্ষিপ্ত দোয়া মাহফিল শেষে আগত অতিথিবৃন্দ ও সর্বস্তরের মানুষের মাঝে মেজবানের খাবার বিতরণ করা হয়।