জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

মতলবে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

মতলবে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত
​মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন (৫৩) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে মতলব উত্তর থানাধীন ঠেটালিয়া বেড়িবাঁধের ওপর কাদির প্রধানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
​নিহত আক্তার হোসেন মতলব উত্তর উপজেলার হানির পাড় গ্রামের এলাহী প্রধানের ছেলে।
​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আক্তার হোসেন মোটরসাইকেলযোগে বেড়িবাঁধ সড়ক দিয়ে মতলব দক্ষিণ ব্রিজের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঠেটালিয়া বেড়িবাঁধের ওপর কাদির প্রধানের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া অজ্ঞাত ট্রলি গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আক্তার হোসেন মারাত্মকভাবে আহত হন।
​দুর্ঘটনার পর আশপাশের স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​সংবাদ পেয়ে মতলব উত্তর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের লাশের সুরতহালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ঘাতক ট্রলি গাড়িটিকে সনাক্তের চেষ্টা চলছে।
▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান