জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

মতলব উত্তর থানার অভিযান ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মতলব উত্তর থানার অভিযান ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মতলব (চাঁদপুর) সংবাদদাতা
​চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এদের মধ্যে মোহাম্মদ আলী প্রধান নামের এক আসামির বিরুদ্ধে ডাকাতির তিনটি পরোয়ানা রয়েছে।
​পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং সংশ্লিষ্ট সার্কেল ও থানার কর্মকর্তার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
​প্রথম অভিযান: মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খালপাড় প্রধানিয়া বাড়ি থেকে মোহাম্মদ আলী প্রধানকে (৪৫) তাঁর বসতঘর থেকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি মৃত বাহার আলী প্রধান ও কমলা বেগমের সন্তান। পুলিশের তথ্যমতে, তিনি একাধিক ডাকাতি মামলারও আসামি।
​দ্বিতীয় অভিযান: একই ইউনিয়নের ঋষিপাড়া সংলগ্ন ইটভাটার সামনের বেড়িবাঁধ সড়ক থেকে মুক্তার হোসেনকে (৪২) ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি সুলতানাবাদ ইউনিয়নের উত্তর তাতুয়া গ্রামের আবুল হোসেন ও শাহানারা বেগমের ছেলে।
​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকের বিস্তার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান