জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

শ্রীপুরে জহিরুলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আলিফ ফকির হত্যার বিচারের দাবি সাংবাদিকদের

শ্রীপুরে জহিরুলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আলিফ ফকির হত্যার বিচারের দাবি সাংবাদিকদের
উপজেলা সংবাদদাতা
দৈনিক আমার দেশ-এর গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নেত্রকোনার সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে সাজানো ও পরিকল্পিত বলে অভিযোগ করেন আয়োজকেরা। তাঁরা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তাঁরা সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান।
এদিকে এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরফান আলী বলেন, “জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতে দায়ের করা মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা রয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর উপজেলা সংবাদদাতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ, আরটিভি ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি রাতুল মণ্ডল, ডেইলি এক্সপ্রেসের উপজেলা প্রতিনিধি কবির সরকার, দৈনিক সময়ের কাগজের বিশেষ প্রতিনিধি আবু সাইদ চৌধুরী, দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা মো. ইকবাল হোসেন, দৈনিক জনবানীর উপজেলা প্রতিনিধি টিপু সুলতান, সময়ের আলোর মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি আরিফ মণ্ডল, দৈনিক মুক্তখবরের উপজেলা প্রতিনিধি আরিফ প্রধান, দৈনিক দিগন্ত সংবাদের উপজেলা প্রতিনিধি মুনসুরুল ইসলাম মাসুম, সময়ের কণ্ঠস্বরের উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন ও আনোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত ও প্রত্যাহার এবং সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান