বরিশাল জেলা প্রতিনিধি
বরিশাল জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও বরিশাল মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নান্নু মিয়ার সহধর্মিণী শাহানাজ বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
বাদ আসর নগরীর ৬ নম্বর ওয়ার্ডের পলাশপুরে এ করিম আইডিয়াল কলেজ মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন বরিশাল সদর -৫ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট, মজিবর রহমান সরোয়ার। এ সময় বিএনপি এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ মরহুমার আত্মীয়স্বজন ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।