জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

বরিশালে শতবর্ষ পূর্তি উৎসবে এমপি সরোয়ারকে আমন্ত্রণ

বরিশালে শতবর্ষ পূর্তি উৎসবে এমপি সরোয়ারকে আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে আমন্ত্রণ জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
রোববার (১৮ অক্টোবর) বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সংসদ সদস্যের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।
আমন্ত্রণ গ্রহণ করে উৎসবের সাফল্য কামনা করেন সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। পাশাপাশি শতবর্ষ পূর্তি উদযাপনে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করে তাঁদের ধন্যবাদ জানান তিনি।
এ সময় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান