মতলব (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজ মুন্সীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে ইউনিয়নের বৈদ্যনাথপুর এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সাবেক জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাফিজ মুন্সী বলেন, “গজরা ইউনিয়ন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে গভীর রাতেও মানুষের বাড়ি বাড়ি যেতে হয়েছে। নতুন ইউনিয়ন গঠনের জন্য মানুষের সম্মতি ও স্বাক্ষর সংগ্রহ করতে হয়েছে। এই ইউনিয়নের জন্য মুন্সী পরিবার জমি দান করেছে।”
তিনি গজরা ইউনিয়ন প্রতিষ্ঠার সময়কার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং স্থানীয়দের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল জলিল। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ আক্কাস আলী। অনুষ্ঠান পরিচালনা করেন গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সুমন বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন বিএনপি নেতা আলী আমজাদ তফন মুন্সী ও আবুল হোসেন প্রধান, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জুলমত মৃধা, মিন্টু মিয়া, সুমন মাঝি ও নজরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রোবেল দেওয়ান, হান্নান কাজী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কবির, গজরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাদরুল প্রধান এবং গজরা ইউনিয়ন ছাত্রদলের রাজিব প্রধান, আরিয়ান ইসলাম শাহীন ও রোবেলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক মতবিনিময় করেন।