জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

মতলবের আমুয়াকান্দিতে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করলেন শাহ্ আলম লস্কর

মতলবের আমুয়াকান্দিতে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করলেন শাহ্ আলম লস্কর
দেওয়ান মুরাদুজ্জামান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রামের খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ আলম লস্কর।
এ সময় শাহ্ আলম লস্কর বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবন গড়তে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আমি চাই, আমাদের এলাকার ছেলেরা খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করুক এবং এলাকার সুনাম বয়ে আনুক। যুবসমাজের কল্যাণে আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ জন্য এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ফুটবল ও জার্সি পেয়ে আমুয়াকান্দি গ্রামের খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন এবং তাঁদের খেলাধুলার কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতার জন্য শাহ্ আলম লস্করের প্রতি কৃতজ্ঞতা জানান।
▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান